ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩২ পিএম

চাকরি ছেড়ে ইয়াবা ব্যবসা

বগুড়ায় বাসে পাচারকালে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, দুই যাত্রী গ্রেফতার

বগুড়ায় বাসে পাচারকালে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, দুই যাত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ যাত্রীবেশি দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। নব গঠিত এসআরবি-১২ বগুড়া ও ডিএনসি’র সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও ওই পরিমাণ ইয়াবা উদ্ধার করে। এদের মধ্যে একজন চাকরি ছেড়ে ইয়াবা ব্যবসা শুরু করেছিল। কিন্ত পরর্তীসময়ে  সে ধরা পড়ে।

এসআরবি সূত্র জানায়, ইয়াবার একটি বড় চালান নিয়ে বগুড়া হয়ে একটি বাস জপুরহাটের দিকে যাচ্ছে এমন খবর পেয়ে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে করতোয়া পেট্রোল পাম্প সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাসটির জন্য অপেক্ষায় থাকে এসআরবির সদস্যরা। এরপর রাত পোনে তিনটার দিকে ঢাকা থেকে জয়পুরহাটগামী যাত্রীবাহী বাসটি সেখানে পৌঁছুলে তা থামানো হয়।

এসময় বাসটিতে তল্লাশি শুরু করা হয়। এক পর্যায়ে যাত্রীবেশে থাকা মাদক কারবারি মো. ফরহাদ হোসেন (২৯)কে গ্রেফতার করে তার দেহ তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নীল রংএর কয়েকটি পলিথিন প্যাকেটে ইয়াবাগুলো ছিল। ধৃত ফরহাদ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুরের মো. হারেজ আলীর ছেলে। তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে, একইদিন রাত আড়াইটার দিকে ডিএনসি বগুড়ার সদস্যরা আরো ২ হাজার পিস ইয়াবাসহ আরো এক বাস যাত্রীকে গ্রেফতার করে। গোপন সংবাদ পেয়ে ডিএনসির সদস্যরা সদরের টিএমএসএস মেডিকেল কলেজ ওরফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা- রংপুর মহাসড়কে ঢাকা হতে ঠাকুরগাঁও গামী তাজ পরিবহনের একটি বাস থামায়। এরপর ওই বাসের যাত্রী মাদক কারবারি নুর হোসেন (২৫)কে গ্রেফতার করে তার ট্রাভেলব্যাগ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত নুর হোসেন ঠাকুরগাঁও জেলার মোড়লহাটের বেলসারা বানিয়াবস্তি এলাকার মৃত ইনতাজ আলীর ছেলে।

ডিএনসির জিজ্ঞাসাবাদে নুর জানায় সে একজন গামেন্টস কর্মী। ১৪ হাজার টাকা বেতনে সে চাকরি করতো। এই টাকা দিয়ে তার সংসার চলতো না। তাই বেশি টাকার লোভে সে চাকরি ছেড়ে ইয়াবা ব্যবসা শুরু করে। তার বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইফোনের লোভ, টিকটকের নেশা—কেন ঝুঁকির পথে কিশোররা? | Apratim | iphone

বগুড়ায় বাসে পাচারকালে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, দুই যাত্রী গ্রেফতার

বগুড়ায় ৪টি ইজিবাইক লুটের অভিযোগ

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের সময় ওয়াকআউট করল ইরান

বগুড়ার শেরপুরে দুই শিক্ষার্থীর বুদ্ধিমত্তায় জিম্মিদশা থেকে উদ্ধার হলো ৯ শিশু

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়ায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল