ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৪৮ পিএম

নড়াইলে আদালতে মামলার হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

নড়াইলে আদালতে মামলার হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

নড়াইল জেলা আদালতে একটি মারামারির মামলায় হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের মো. এসকেন্দার শেখ (৫৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেলেন্দার আলী (৫৫), হাসানুর রহমান (৫৪), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪৫)।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, মারামারির মামলায় হাজিরা দিতে এসে তারা আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে রানদা, চাপাতি ও দাসহ ১২টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
 
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে আদালতে মামলার হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৬

মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইয়ের মৃত্যু, নিখোঁজ ১

টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ