ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৩৪ পিএম

মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইয়ের মৃত্যু, নিখোঁজ ১

মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইয়ের মৃত্যু, নিখোঁজ ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। প্রায় তিন ঘণ্টার উদ্ধার অভিযানে জমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অপর শিক্ষার্থীর সন্ধানে অভিযান চলছে।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটি বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ তিন শিক্ষার্থী হলো, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকার মো. ফারুকের জমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)। তারা সবাই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। আরিফিন ও আশিকিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে তারা ভাটি বন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে চারজনের মধ্যে একজন তীরে উঠে আসতে পারলেও স্রোতের টানে অপর তিনজন পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুন

ঘটনার পর স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের খোঁজ শুরু করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে ঢাকাসহ সংশ্লিষ্ট ডুবুরি দলও অভিযানে যোগ দেয়।

প্রায় তিন ঘণ্টা তল্লাশির পর আরিফিন ও আশিকিনের মরদেহ উদ্ধার করা হয়। আবিরকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে ডুবুরি দল কাজ করছে। দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিক্ষার্থীর সন্ধানে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইয়ের মৃত্যু, নিখোঁজ ১

টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জানাজার আগে কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের জন্য ক্ষমা চাইলেন বাবা