ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪০ এএম

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে আজ। রোববার (২০ সেপ্টেম্বর) থেকে নির্বাচিত শিক্ষার্থীদের সশরীরে কলেজে গিয়ে নির্ধারিত ফি ও কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। এ প্রক্রিয়া চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়। এতে কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলো, তার চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এবার একাদশ শ্রেণিতে ভর্তির সময় শিক্ষার্থীদের সঙ্গে কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে। সেগুলো হলো- এসএসসি পরীক্ষার মার্কসশিট ও সার্টিফিকেটের কপি; এসএসসি পরীক্ষার প্রবেশপত্র; দুই থেকে চার কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি; অনলাইন আবেদন নিশ্চায়নের কপি; শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল ফোন নম্বর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫২৭

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

পটুয়াখালীতে অটোর সঙ্গে সংঘর্ষে ৩৫ যাত্রী নিয়ে বাস খাদে, নিহত ৩

ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনায় এখনো নিখোঁজ ১২৬

টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা