ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪১ এএম

আসিয়ান কাপ

ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে অংশ নিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছিল লাল-সবুজের দলটি। রোববার সকালে আয়োজক দেশে পৌঁছান জামাল ভুঁইয়ারা।

ইন্দোনেশিয়ায় গড়াতে চলা আসরে বাংলাদেশ খেলবে ডিভিশন ১’এ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের কাপ অভিযান শুরু হবে। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল।

তিন ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। 

আরও পড়ুন

তবে জাকার্তায় পৌঁছেও পূর্ণ শক্তির দল পাচ্ছেন না কোচ টমাস ডুলি। হামজা চৌধুরী, সমিত সোম ও ফারহান আলী ওহেদ দলের সঙ্গে একই ফ্লাইটে আসেননি। আজ বাংলাদেশ সময় অনুযায়ী তাঁরা ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেবেন এবং ২১ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। তাঁদের যোগ দেওয়ার পরই আসন্ন টুর্নামেন্টের জন্য ডুলির হাতে ২৩ সদস্যের দল পুরোপুরি প্রস্তুত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

পারমাণবিক পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ায় বেড়েছে ভূমিকম্প

ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের

অপ্রতীমের জানাজায় হাজারো মানুষের ঢল,প্রথম জানাজা সম্পন্ন

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫২৭

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ