ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনায় এখনো নিখোঁজ ১২৬
ইন্দোনেশিয়ার জাভা সাগরে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় এখনো নিখোঁজ ১২৬ জনের সন্ধানে উদ্ধার অভিযান আরও সাত দিন বাড়ানো হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দেশটির এক উদ্ধার কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের ফেরিটি গত রোববার জাভা দ্বীপের ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বোর্নিও দ্বীপের বানজারমাসিনের উদ্দেশে রওনা হয়েছিল। ফেরিটিতে ২১৩ জন যাত্রী ও ৩০ জন ক্রু ছিলেন।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস জানিয়েছে, শুক্রবার ডুবে যাওয়া ফেরি থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিশ্চিতভাবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এখনো ১২৬ জন নিখোঁজ রয়েছেন।
বাসারনাসের অপারেশনস পরিচালক ইউধি ব্রামান্তিও জানান, ফেরিটিকে কীভাবে পানির নিচ থেকে তোলা যায়, তা নিয়ে আলোচনা চলায় উদ্ধার অভিযান আরও সাত দিন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিখোঁজদের কয়েকজন ফেরির ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুনতিনি এক সংবাদ সম্মেলনে বলেন, উদ্ধার অভিযান আরও সাত দিন বাড়ানো হয়েছে। উদ্ধারকারী দলের পরবর্তী পদক্ষেপ ও ফেরিটি উদ্ধারের বিষয়ে আলোচনার ফলাফলের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।
ইউধি জানান, নিখোঁজদের সন্ধানে ডুবুরিদের ডুবে যাওয়া ফেরিটির কাছে পাঠানো হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল ডুবুরিরা কাজ করতে পারবেন বলে আশা করছে উদ্ধারকারী দল।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক

_medium_1789812410.jpg)
_medium_1789810879.jpg)
_medium_1789810085.jpg)
_medium_1789808443.jpg)
_medium_1789805494.jpg)
_medium_1789814933.jpg)
_medium_1789812889.jpg)