সিরাজগঞ্জের শাহজাদপুরে ভোজ্যতেল কারখানা সিলগালা জরিমানা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে চোরাই জ্বালানি তেল ও ক্ষতিকারক রাসায়নিক উপাদান মিশিয়ে গোপনে ভেজাল ভোজ্যতেল তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অর্ধলাখ টাকা জরিমানা করেছেন।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গঙ্গাপ্রসাদ গ্রামের মো. রকি মৃধার ভেজাল ভোজ্যতেলের কারখানায় অভিযান চালায়। এসময় ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে তেল উৎপাদনের কারখানাটির বৈধ নথিপত্র দেখাতে না পারায় কারখানা সিলগালা করে দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলামের সাথে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
আরও পড়ুনএসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম বলেন, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশে একটি ঘর তুলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন এবং প্রক্রিয়াজাত করে আসছে বলে অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযোগের সত্যতা পাওয়ায় এবং কারখানা মালিকের স্বীকারোক্তি পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন







