প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৬ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আছাব আলীকে(৫৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) তার নিজ এলাকা কান্দাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, বিভিন্ন রাজনৈতিক মামলা থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এদিন দুপুরে শাহজাদপুর চৌকি আদালতে তাকে প্রেরণ করা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন







