ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩১ পিএম

বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন : হাফিজার সভাপতি, হাসান সম্পাদক

বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন : হাফিজার সভাপতি, হাসান সম্পাদক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের আবারো হাফিজার রহমান সভাপতি ও খন্দকার মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭ সদস্য বিশিষ্ট নয়া কমিটি গঠন করা হয়েছে।

নয়া কমিটির অপর নেতৃবর্গরা হলেন, সিনিয়র সহসভাপতি বেনজীর রহমান, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, অর্থ সম্পাদক মিজানুর রহমান, কার্যকরি সদস্য আনোয়ার হোসাইন। গতকাল শুক্রবার সন্ধ্যায় আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মক্রিমে এই নয়া কমিটি গঠন ও ঘোষনা করা হয়।

আরও পড়ুন

আদমদীঘি প্রেসক্লাবের আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মিহির সরকার, মোমিন খান, আবু হাসান, হেদায়েতুল ইসলাম প্রমুখ। সভায় এক বছরের জন্য এই নতুন কার্যকরি কমিটি ঘোষনা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন : হাফিজার সভাপতি, হাসান সম্পাদক

আরএফএল গ্রুপে ক্যারিয়ার গড়ুন, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ

বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা ও ইয়াবা বিক্রেতাসহ গ্রেফতার ৩

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

দেশ ভালো করে চালান : বগুড়ায় ১১দলীয় জোটের লংমার্চে নেতারা

শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি, থাকছে না বয়সসীমা