ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩০ পিএম

বগুড়ার আদমদীঘিতে  নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

বগুড়ার আদমদীঘিতে  নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির নসরতপুর ইউনিয়ন পরিষদ এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ফেলে অবৈধ ভাবে মাছ শিকারের সময় গ্রাম পুলিশ ১৭৫০ ফিট লম্বা ৩৫টি জাল জব্দ করেছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের মুরইল হতে সাওইল সড়কের পাশ থেকে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করে।

জানা যায়, আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ফেলে অবাধে ছোট মাছ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নশরতপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে জাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।

আরও পড়ুন

পরে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের উপস্থিতিতে জব্দকৃত চায়না দুযারি জাল গুলো নশরতপুর ইউনিয়ন পরিষদের সামনে প্রকাশ্যে অগ্নিসংযোগের মাধ্যমে পুড়ে ধ্বংস করা হয়। এসময় নশরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করেন, নিজের মন্ত্রণালের খোঁজ নেই: জামায়াত আমির

ডেঙ্গু প্রতিরোধে সকলের সহযোগিতা চাই : বগুড়া সিটি প্রশাসক স্বাধীন

বগুড়ার আদমদীঘিতে  নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

বগুড়ার সোনাতলার মাসুদ সবুজের আবরণ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন

একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার

ফ্রেশার প্রার্থীদের নিয়োগ দেবে স্কয়ার ফুড, এইচএসসি পাসেই আবেদন