ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১০ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা ও ইয়াবা বিক্রেতাসহ গ্রেফতার ৩

বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা ও ইয়াবা বিক্রেতাসহ গ্রেফতার ৩

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ২’শ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা মরিয়ম বেগম (৫০) ও নাজিম প্রামানিকসহ  (৩০) গ্রেফতারি পরোয়ানামূলে এখলাস খন্দকার ওরফে জনিকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ওই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় তালোড়ার কইল কলোনী এলাকার সেলিম প্রামানিকের স্ত্রী এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা মরিয়ম বেগমকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এসময় তার হেফাজত থেকে ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়াও উপজেলা সদরের পশ্চিম আলোহালী গ্রামের আব্দুল রহিমের ছেলে নাজিম প্রামানিককে মেইল বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৩০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

পুলিশ গ্রেফতারি পরোয়ানামূলে চেংগা গ্রামের মামুন খন্দকারের ছেলে এখলাস খন্দকার ওরফে জনিকে গ্রেফতার  করে। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃতদের গতকাল শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা ও ইয়াবা বিক্রেতাসহ গ্রেফতার ৩

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

দেশ ভালো করে চালান : বগুড়ায় ১১দলীয় জোটের লংমার্চে নেতারা

শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি, থাকছে না বয়সসীমা

স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করেন, নিজের মন্ত্রণালের খোঁজ নেই: জামায়াত আমির

ডেঙ্গু প্রতিরোধে সকলের সহযোগিতা চাই : বগুড়া সিটি প্রশাসক স্বাধীন