ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫১ পিএম

বরিশাল-বানারীপাড়া সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১

বরিশাল-বানারীপাড়া সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১

বরিশাল-বানারীপাড়া আঞ্চলিক সড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বরিশাল-বানারীপাড়া সড়কের দুর্গাসাগরের কাছে গজালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল ৮টা ৫০ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়।

দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তির নাম আব্দুল মালেক (৫৫)।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকাল ৮টায় নেছারাবাদ থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি গজালিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

আরও পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর আহত অবস্থায় আব্দুল মালেককে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্তত ২০ জনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ আরও জানায়, বাসটি পুরনো ও জরাজীর্ণ ছিল। গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল-বানারীপাড়া সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ওয়ালটনে ম্যানেজার পদে নিয়োগ, থাকতে হবে স্নাতক পাস

সজীব গ্রুপে সেলস ম্যানেজার নিয়োগ, ৪৫ বছরেও আবেদন

সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর