ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৪ এএম

হোয়াইট হাউসে ৩ সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প

হোয়াইট হাউসে ৩ সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদ পরিবেশনে ‘মিথ্যা ও কল্পনাশ্রিত গল্প’ ছাপানোর অভিযোগ তুলে গণমাধ্যম সংস্থা সিএনএন, পলিটিকো ও এমএস নাও (সাবেক এমএসএনবিসি)-কে হোয়াইট হাউস থেকে ‘অবিলম্বে’ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই বার্তা দেন।

ট্রাম্প দাবি করেছেন, এই সংবাদমাধ্যমগুলো তার প্রশাসন ও যুক্তরাষ্ট্র সম্পর্কে বারবার ভুয়া তথ্য প্রকাশ করছে। যদিও কোনো নির্দিষ্ট সংবাদের উদাহরণ তিনি দেননি। পরবর্তীতে ওভাল অফিসে এ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, এটি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়; বরং গত কয়েক বছর ধরে তৈরি হওয়া বিরক্তিরই বহিঃপ্রকাশ। ট্রাম্প এটিকে সহজ নিষেধাজ্ঞা বললেও বাস্তবে সাংবাদিকদের কিভাবে হোয়াইট হাউস চত্বরে প্রবেশে বাধা দেওয়া হবে, সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানাননি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সিএনএন এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রাপ্ত সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর এক বেআইনি আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছে। পলিটিকো জানিয়েছে, তারা যেকোনো বাধার মুখেও নিরপেক্ষভাবে সঠিক তথ্য প্রকাশ অব্যাহত রাখবে। ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন’ ও অন্যান্য অধিকার রক্ষা সংগঠনগুলো জানিয়েছে, প্রেস পুল একটি পাবলিক ফোরাম। রাজনৈতিক রিপোর্টিংয়ের ওপর ভিত্তি করে কোনো সাংবাদিককে বাদ দেওয়া মার্কিন সংবিধানের ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট’-এর স্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুন

২০২৫ সালে পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে মার্কিন মূলধারার গণমাধ্যমের টানাপড়েন বৃদ্ধি পেয়েছে। এর আগে বার্তা সংস্থা এপির প্রবেশাধিকারে কড়াকড়ি আরোপের পর সংস্থাটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে। আন্তর্জাতিক আইনি বিশ্লেষকদের মতে, সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপকারী ট্রাম্পের এই পদক্ষেপ আইনি জটিলতা তৈরি করতে পারে এবং আদালত এটি বাতিল করে দিতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউসে ৩ সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প

বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বায়ার্ন

দেশের বাজারে আবারও দাম বাড়লো সোনার

আজ চিত্রনায়ক সালমান শাহ’র জন্মদিন

রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

তারেক রহমানের হাতে গণতন্ত্র সুরক্ষিত নয়: নাহিদ ইসলাম