ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৭ এএম

নারীসহ ফ্ল্যাটে আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ

নারীসহ ফ্ল্যাটে আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ, সংগৃহীত ছবি

রাজশাহীতে একটি ফ্ল্যাটে এক নারীর সঙ্গে অবস্থান করা পুলিশ পরিদর্শক মাহবুব আলমকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। একই সঙ্গে ওই নারীকে ছেড়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ফ্ল্যাটে অবস্থানের ঘটনায় মাহবুব আলমের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে নগরীর নাদের হাজীর মোড় এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে দরজা ভেঙে মাহবুব আলম ও এক নারীকে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে তাদের চন্দ্রিমা থানায় নেওয়া হয়।

আরএমপির মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট নারী অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে। ওই নারীর কোনো অভিযোগ না থাকায় মাহবুব আলমকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মাহবুব আলম আটক নারীকে তার স্ত্রী বলে দাবি করেছেন। তাৎক্ষণিকভাবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি বলে জানান তিনি

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁর আন্নি আক্তার নামে এক নারী ওই ফ্ল্যাটে যান। তিনি নিজেকে মাহবুব আলমের ষষ্ঠ স্ত্রী বলে দাবি করেন। তার ভাষ্য, প্রায় দুই ঘণ্টা দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কেউ দরজা খোলেননি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে মাহবুব আলম ও এক নারীকে পাওয়া যায়। পরে তাদের দুজনকে চন্দ্রিমা থানায় নেওয়া হয়। সেখানে মাহবুব আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন আন্নি আক্তার। অভিযোগে তিনি দাবি করেন, মাহবুব আলম তার কাছ থেকে ১৭ লাখ টাকা নিয়েছেন।

আন্নি আক্তারের অভিযোগ, মাহবুব আলম বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িত। গত চার মাসে তিনবার ওই নারীকে মাহবুবের সঙ্গে পেয়েছেন বলেও দাবি করেন তিনি। তবে আগের ঘটনাগুলো সামাজিক ও পারিবারিক সম্মানের কথা বিবেচনা করে কাউকে জানাননি বলে জানান আন্নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীসহ ফ্ল্যাটে আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার : কাজী রফিক এমপি

গাইবান্ধার পলাশবাড়ীতে সাবেক ইউপি সদস্যের মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার