ঝড়ো সেঞ্চুরি করে জিম্বাবুয়ের বিপক্ষে নতুন রেকর্ড হেডের
স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে ব্যাট হাতে থেমেছিলেন মাত্র ৪ রানে। পরের ম্যাচেই যেন সেই ব্যর্থতার সবটা সুদে-আসলে ফিরিয়ে দিলেন ট্রাভিস হেড। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঝড়ো সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার।
শুক্রবারের ম্যাচে ৮৪ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হেড।
এর মধ্যে ৭৫ বলেই পূর্ণ করেন শতক, যা জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির নতুন রেকর্ড। ইনিংসজুড়ে হেডের ব্যাট থেকে এসেছে ১৫টি চার ও ৩টি ছক্কা। শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হন তিনি। প্রথম বলেই ব্র্যাড ইভান্সকে চার মেরে রানের খাতা খোলেন।
এরপর ব্লেসিং মুজারাবানির বলে ছক্কা হাঁকান। একই পেসারের এক ওভারে পরপর তিনটি চারও মারেন এই ওপেনার।
আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধারাবাহিকতায় মাত্র ৩২ বলেই ফিফটি পূর্ণ করেন হেড। ১২তম ওভারে সিকান্দার রাজাকে বাউন্ডারি মেরে অর্ধশতকের মাইলফলকে পৌঁছান তিনি।
আরও পড়ুনএরপর ব্লেসিং মুজারাবানির বলে ছক্কা হাঁকান। একই পেসারের এক ওভারে পরপর তিনটি চারও মারেন এই ওপেনার।
আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধারাবাহিকতায় মাত্র ৩২ বলেই ফিফটি পূর্ণ করেন হেড। ১২তম ওভারে সিকান্দার রাজাকে বাউন্ডারি মেরে অর্ধশতকের মাইলফলকে পৌঁছান তিনি।
রেকর্ড গড়ার পর অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি হেড। ইনিংসের ২৮তম ওভারে ওয়েসলি মাধেভেরের বলে কাভার পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ১১২ রানের ইনিংস থামে ৮৪ বলে।
হেডের সঙ্গে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কুপার কনোলি ও মিচেল মার্শ। কনোলি করেন ৭৮ রান, আর মার্শের ব্যাট থেকে আসে ৫৩ রান। তাদের ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া।
মন্তব্য করুন

_medium_1789739498.jpg)
_medium_1789736785.jpg)
_medium_1789735654.jpg)

_medium_1789638324.jpg)
_medium_1789636173.jpg)
_medium_1789742270.jpg)
_medium_1789745181.jpg)