অবসর গুঞ্জন উড়িয়ে পর্তুগাল দলে রোনালদো
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর অবসর নিয়ে চলা গুঞ্জনে আপাতত ইতি পড়ল। আসন্ন উয়েফা নেশন্স লিগের ম্যাচের জন্য ঘোষিত পর্তুগালের দলে জায়গা পেয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।
বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন রোনালদো—এমন আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। তবে বিশ্বকাপই তার শেষ হতে যাচ্ছে বলে আগে জানিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। গত মাসে ‘ভোগ’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর।’ তার এমন মন্তব্যের পর অবসরের আলোচনা আরও জোরালো হয়।
তবে নতুন কোচ হোর্হে জেসুসের দলে রোনালদোর অন্তর্ভুক্তি আপাতত সেই জল্পনায় ছেদ টানল। আল নাসরের হয়ে কাজ করার সময় রোনালদোকে কোচিং করিয়েছেন জেসুস। জাতীয় দলের হয়ে ২৩৩ ম্যাচে ১৪৬ গোল করা রোনালদো এবারও থাকছেন পর্তুগালের আক্রমণভাগে।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1789638324.jpg)
_medium_1789636173.jpg)
_medium_1789632836.jpg)
_medium_1789631306.jpg)
_medium_1789629697.jpg)


