ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৭ পিএম

লং মার্চে কোনো বাধা সৃষ্টি হলে আমরা মানবো না : এটিএম আজহারুল ইসলাম

লং মার্চে কোনো বাধা সৃষ্টি হলে আমরা মানবো না : এটিএম আজহারুল ইসলাম

রংপুর জেলা প্রতিনিধি: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঢাকা থেকে রংপুরের লং মার্চে কোনো বাধা সৃষ্টি হলে আমরা তা মানবো না। সেই বাধাকে উপেক্ষা করেই রংপুরের দিকে অগ্রসর হবো।

সরকারের প্রতি আহ্বান, জনগণের দাবিকে শ্রদ্ধার সাথে মেনে নিন। না হলে আপনারা ফ্যাসিস্ট সরকারের চরিত্রের দিকে চলে যাচ্ছেন। সংখ্যা গরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধন করে তা জনগণের ওপর চাপিয়ে ক্ষমতায় বসে থাকবেন, সেই দিন শেষ হয়ে গেছে।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এটিএম আজহারুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ২৬৫ আসন পেয়েছিল।

তাদের বন্ধু দেশকে নিয়ে গর্ব করতো। পুলিশ, আর্মিসহ সবাইকে ব্যবহার করেছে। শেষ পর্যন্ত তারা ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণ বলছে, আওয়ামী লীগ পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে, বিএনপি পালিয়ে কোথায় আশ্রয় নেবে!

আরও পড়ুন

এজন্য সরকারকে বলবো আপনার জনগণের কথা কান পেতে শোনেন, জনগণ কি লিখছে দেওয়ালগুলোর দিকে তাকান। দেশে তেলের সংকট হয়েছিল। সরকারি দল, বিরোধীদল মিলে মিটিং করে আমরা দুই দিনের মধ্যে তা সমাধান করেছি। বিদ্যুতের সংকটের সময় জামায়াতের আমির সরকারি দল ও বিরোধীদল মিলে সংকট সমাধানের কথা বলেছিল।

সরকারি দল কোনো কর্ণপাত করেনি। সংসদে সম্পত্তি হস্তান্তর আইন পাস হয়েছে। যা ইসলামী শরিয়াহ বিরোধী। সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে। এছাড়া চাঁদাবাজি, দখলবাজিসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড বেড়ে চলেছে। লং মার্চের দাবিগুলো জামায়াতের নয়, এটি জনগণের। তাই জনগণ এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, জামায়াতে ইসলামীর দিনাজপুর-রংপুর অঞ্চলের পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল, প্রচার ও মিডিয়া সম্পাদক এড. কাওছার আলী, এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক সামসুল হক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লং মার্চে কোনো বাধা সৃষ্টি হলে আমরা মানবো না : এটিএম আজহারুল ইসলাম

বগুড়ার সান্তাহারে লাইসেন্সের নামে ভ্যান চালকদের কাছ থেকে চাঁদা আদায়, গ্রেফতার ২

বগুড়ার শেরপুরে সঞ্চয় সমিতির কোটি টাকা নিয়ে আত্মগোপনের অভিযোগ

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ার শিক্ষার্থী নওমিকে শিক্ষা মন্ত্রণালয়ের সনদ প্রদান

বগুড়ার শেরপুরে অভিযোগ দিয়ে ফেরার পথে আবারো হামলার শিকার, আহত ৫