ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১১ পিএম

দুই কিডনি ক্ষতিগ্রস্ত চিকৎসা খরচ জোগাতে দিশেহারা রিয়াজুলের পরিবার

দুই কিডনি ক্ষতিগ্রস্ত চিকৎসা খরচ জোগাতে দিশেহারা রিয়াজুলের পরিবার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কৃষ্ণমঙ্গল গ্রামের রিয়াজুল ইসলাম রয়েলের(৩৫) দুই কিডনিই(৩৫) ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৬ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে জ্বরে আক্রান্ত হন রিয়াজুল। পরে জন্ডিস দেখা দিলে স্থানীয়ভাবে চিকিৎসা নেন। অবস্থার অবনতি হওয়ায় রংপুরে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তার দুই কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। লিভারেও সমস্যা রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিয়মিত ডায়ালাইসিস চলছে।

পরিবারের দাবি, প্রতিবার ডায়ালাইসিস ও সংশ্লিষ্ট খাতে প্রায় ৩ হাজার ৫শ’ টাকা ব্যয় হচ্ছে। সপ্তাহে দুই থেকে তিনবার ডায়ালাইসিসের পাশাপাশি ওষুধসহ অন্যান্য চিকিৎসা ব্যয়ও রয়েছে। ফলে প্রতিদিনই বাড়ছে পরিবারের আর্থিক চাপ। রিয়াজুলের বাবা আবুল কাসেম ও মা রেনু বেগম। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে। ঢাকায় রিকশাচালক ও বাসের হেলপার হিসেবে কাজ করতেন তিনি। তার উপার্জনেই চলত সংসার। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সেই আয়ও বন্ধ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, রিয়াজুল ইসলামের কিডনি রোগের চিকিৎসাসংক্রান্ত সব রিপোর্ট নিয়ে তার পরিবারকে জেলা সমাজসেবা কার্যালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারি নীতিমালার আওতায় তাকে যতটুকু সহায়তা করা সম্ভব, সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে তার সবটুকু দেওয়ার চেষ্টা করা হবে।

আরও পড়ুন

রিয়াজুলের চিকিৎসা চালিয়ে নিতে পরিবারের পক্ষ থেকে সামর্থ্যবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা চাওয়া হয়েছে। পরিবারের সদস্যরা জানান, আর্থিক সহায়তা পেলে নিয়মিত ডায়ালাইসিসসহ তাঁর চিকিৎসা চালিয়ে নেওয়া সহজ হবে।

সহায়তা পাঠানোর ঠিকানা:
অগ্রণী ব্যাংক, রংপুর শাখা
সঞ্চয়ী হিসাব: ০২০০০২৪৭২৯৪৯৬ এবং বিকাশ: ০১৭২৮-৩৩১৫৮৫

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই কিডনি ক্ষতিগ্রস্ত চিকৎসা খরচ জোগাতে দিশেহারা রিয়াজুলের পরিবার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩ হাজার লিটার ডিজেল মজুত, ১০ হাজার টাকা অর্থদন্ড

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন

রাজশাহীতে নারীসহ পুলিশ পরির্দশক মাহাবুব আটক

প্রথম প্রেম মনে করার দিন আজ

আবু সাঈদের রক্তের সাথে বেইমানি করেছে জামায়াতের আমির : পীরগঞ্জে রাশেদ খাঁন