ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪৭ পিএম

বগুড়ার শেরপুরে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে আব্দুল আলিম (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীম ওই এলাকার বাসিন্দা আলেফ উদ্দিনের ছেলে ও ছোনকা রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল আলিমের বাবা-মা ৫ বছর পূর্বে রংপুর থেকে এসে এখানে ভাড়া বাসায় বসবাস করেন এবং চিটাভাঙ্গার মিলে শ্রমিকের কাজ করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১২টার দিকে তারা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।

পরে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বাড়িতে ফিরে তারা গেট বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় আব্দুল আলিমকে গলায় ওড়না পেঁচানো  ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বাবা।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দারা আরো জানান, আব্দুল আলিম শান্ত স্বভাবের ছিলো, কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না আর কোনো খারাপ অভ্যাসও ছিল না। তবে স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে প্রেমঘটিত বিষয় বলে ধারণা করলেও এর কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান ঘটনাটি জানার পর এলাকায় গ্রাম পুলিশ পাঠানো হয়েছিল এ ধরণের মৃত্যু কোনভাবে কাম্য নয়। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মঈনুদ্দীন বলেন, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে। আইনানুগ প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসার শতাধিক ফলদ গাছ কাটার  অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

পাবনার সুজানগর পৌর বাজারের প্রধান সড়ক দখল করে পাটের হাট

যে কোনো নাগরিকের দেশে ফেরার অধিকার সংবিধানেই রয়েছে: রুমিন ফারহানা

বগুড়ার দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫