ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৫৬ পিএম

আবু সাঈদের রক্তের সাথে বেইমানি করেছে জামায়াতের আমির : পীরগঞ্জে রাশেদ খাঁন

আবু সাঈদের রক্তের সাথে বেইমানি করেছে জামায়াতের আমির : পীরগঞ্জে রাশেদ খাঁন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আবু সাঈদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। এ জন্য জামায়াতে ইসলামীর আমিরের শহিদ আবু সাঈদের বাবা-মায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুনপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, বাংলার মাটিতে গণহত্যার বিচার হবেই হবে। জুলাই-আগস্টের আন্দোলনে শহিদ আবু সাঈদের আত্মত্যাগ দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তার রক্তের সাথে বেইমানি করার কোনো সুযোগ নেই।

এসময় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ও প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও কথা বলেন রাশেদ খান। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ও শহিদ ওসমান হাদীর হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত সরকারের অবস্থানের ওপর প্রধানমন্ত্রীর ভারত সফর নির্ভর করবে।

তিনি বলেন, শেখ হাসিনা ও ওসমান হাদী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফেরানোর বিষয়ে ভারত সরকার কী অবস্থান নেয়, সেটি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ভারতের অবস্থান বিবেচনায় নিয়েই ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

এর আগে সকালে রংপুর মেডিকেল কলেজ পরিদর্শন শেষে পীরগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর সাথে মতবিনিময় ও বৃক্ষরোপণ করেন। এদিকে আমাদের রংপুর জেলা প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও শহিদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সদস্য ফজলুর রহমান বাদল, লিটন পারভেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান, বেরোবি ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিনসহ অন্যরা। এর আগে সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী। এছাড়াও, পরে তিনি পীরগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে যোগদান করেন ও রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে রাজনীতিবিদ, সুধীমহলের সাথে মতবিনিময় করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদের রক্তের সাথে বেইমানি করেছে জামায়াতের আমির : পীরগঞ্জে রাশেদ খাঁন

বগুড়ার শেরপুরে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসার শতাধিক ফলদ গাছ কাটার  অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

পাবনার সুজানগর পৌর বাজারের প্রধান সড়ক দখল করে পাটের হাট

যে কোনো নাগরিকের দেশে ফেরার অধিকার সংবিধানেই রয়েছে: রুমিন ফারহানা