বগুড়ার দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ১ জন সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আটগ্রাম বাজার এলাকার আবুল হোসেন ফকিরের ছেলে শাহিনুর ইসলামসহ গ্রেফতারি পরোয়ানামূলে পাঁচথিতা ঘাটমাগুড়া গ্রামের মৃত তছলিম প্রামানিকের ছেলে কাজল প্রামানিক, তালোড়া দুবড়া দিঘীরপাড়ার আজাদ সাখিদারের ছেলে আজিজুল হক, বম্বু পাড়ার মৃত মুসা প্রামানিকের ছেলে লিটন প্রামানিক ও কামারগ্রাম ছাতিয়াগাড়ীর ছইমুদ্দিনের ছেলে আবুল কালামকে গ্রেফতার করেছেন।
আরও পড়ুনথানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য করুন







