ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৬ পিএম

ফুল পাখির গল্পতে ড. নাজনীন চুমকি

অভিনেত্রী নাজনীন হাসান চুমকি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নাজনীন হাসান চুমকি গাজীপুরের কালিয়াকৈরে শুরু করছেন একক নাটক ‘ফুল পাখির গল্প’-এর দৃশ্যধারণ। সরকার রওনক রিপনের গল্প ও নির্দেশনায় এতে এক মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। যৌথভাবে নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সরকার রওনক রিপন এবং সাইফুল শামীম। সহশিল্পী হিসেবে আছেন হাসনাত রিপন ও কাজী কানিজ। একক নাটকের পাশাপাশি এ সময়ে একাধিক ধারাবাহিকে সরব রয়েছেন চুমকি। কায়সার আহমেদের ‘রূপনগর’, মুসাফির রনির ‘ঘরে বাইরে’, সাজিন আহমেদ বাবুর ‘আমরা ভাইরাল’ এবং সাজ্জাদ সুমনের ‘খুশবু’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্যদিকে আগামী ২০ সেপ্টেম্বর ‘দর্পণে শরৎশশী’ নাটকের মঞ্চায়নে মনোরমা চরিত্রে দেখা যাবে চুমকিকে। মনোজ মিত্রের রচনায় এবং আলী যাকেরের মূল নির্দেশনায় নাটকটির পুনর্নির্দেশনা দিচ্ছেন কামাল আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুল পাখির গল্পতে ড. নাজনীন চুমকি

বর্ডার গার্ড বাংলাদেশে চাকরি পাওয়ার সহজ উপায়

ওয়ান ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স স্কিমের আওতায় চুক্তি স্বাক্ষর

ডিবিএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, কর্মস্থল ঢাকা

এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন ‘থিতান’ প্রথম রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও দ্বিতীয় রানার আপ ‘শূণ্য’