ভিডিও বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২১ পিএম

নেপাল প্রিমিয়ার লিগ: পোখারায় সাকিব, কর্ণালি ইয়াকসে আকবর

নেপাল প্রিমিয়ার লিগ: পোখারায় সাকিব, কর্ণালি ইয়াকসে আকবর

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে সময় পার করছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল), লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলা সাকিব এবার নাম লিখিয়েছেন নেপাল প্রিমিয়ার লিগে। 

নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে সাকিব খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘বিশ্ব ক্রিকেটের মঞ্চ থেকে এখন পোখারার চূড়ায়। ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে। পোখারা অ্যাভেঞ্জার্স পরিবারে স্বাগত সাকিব আল হাসান।’

অন্যদিকে, ক্যারিয়ারের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন উইকেটরক্ষক ব্যাটার আকবর আলি। নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আসন্ন মৌসুমে কর্ণালি ইয়াকসের হয়ে মাঠে নামবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আকবরকে দলে নেওয়ার বিষয়টি অভিনবভাবে জানান দিয়েছে কর্ণালি ইয়াকস। তাদের প্রকাশিত একটি পোস্টে যুব বিশ্বকাপের ট্রফির পাশাপাশি ব্যাটিং ও উইকেটকিপিংয়ের সরঞ্জাম দেখিয়ে আকবরের আগমনের ইঙ্গিত দেওয়া হয়।

আরও পড়ুন

২০১৯ সালে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো দলের অধিনায়ক ছিলেন আকবর। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে ভারতের বিপক্ষে দলের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর শুরু হবে আগামী ১৭ নভেম্বর। আট দলের এ প্রতিযোগিতা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে। এবারের এনপিএলে অংশ নেবে বিরাটনগর কিংস, চিতওয়ান রাইনোস, জনকপুর বোল্টস, কর্ণালি ইয়াকস, কাঠমান্ডু গোরখাস, লুম্বিনি লায়ন্স, পোখারা অ্যাভেঞ্জার্স ও সুদূরপশ্চিম রয়্যালস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপাল প্রিমিয়ার লিগ: পোখারায় সাকিব, কর্ণালি ইয়াকসে আকবর

আবারও বাড়ল সিগারেটের দাম

পরীক্ষায় অসদুপায় : ঢাবিতে ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা বাংলাদেশের সকল মুসলমানের অর্জন

গত শাসনামলে সাড়ে ৪ হাজার মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

মেসির গোল সেঞ্চুরি, ক্যাম্পিওনেস কাপ জিতল মায়ামি