ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৩৯ পিএম

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

২০২৭ সালের মার্চে নেপালের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৩ টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৬, ২৮ এবং ৩০ মার্চ। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে কাঠমুন্ডুতে।

এই দ্বিপাক্ষিক সিরিজটি খেলতে নেপাল শুরুতে আগ্রহ দেখায়। তাদের প্রস্তাবে এবার সাড়া দিয়েছে বিসিবি। গত শনিবার ক্রিকেট অপারেশন্স কমিটির ইনচার্জ শাহরিয়ার নাফীস গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছিলেন, 'নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে বেশ কিছুদিন আগেই একটা প্রস্তাব পাঠিয়েছিল। যেখানে ওরা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার একটা আগ্রহ প্রকাশ করেছে।'

আরও পড়ুন

তখনই নাফিসের কথায় এই সিরিজ নিয়ে সবুজ সংকেত মিলেছিল, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বিষয়কে খুব পজিটিভলি নিয়েছে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে কথা হচ্ছে।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে নগদের সচেতনতামূলক কর্মশালা

রাজশাহী ও নাটোরে প্রাণ-আরএফএল এর কারখানা পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার 

বগুড়া সিটি কর্পোরেশনের অভিযানে উদ্ধার হলো জলাশয়, অন্যায়ভাবে অভিযানের অভিযোগ লিজ গ্রহীতাদের

ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি

গ্রাহকদের জন্য টু-হুইলার লোন সেবা চালু করেছে ব্যাংক এশিয়া