ভিডিও বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৮ পিএম

আবারও বাড়ল সিগারেটের দাম

আবারও বাড়ল সিগারেটের দাম

নিম্নস্তরের বা কমদামি সিগারেটের দাম আবারও বাড়ানো হয়েছে। প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের দাম বাড়লেও অন্যান্য স্তরের দাম অপরিবর্তিত থাকছে। সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।

আরও পড়ুন

মধ্যম স্তরের প্রতি ১০ শলাকার দাম ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের দাম ২১০ টাকা এবং তার ওপরের সিগেটের দাম একই থাকবে।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল। ওই বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে এই স্তরে আরও ৩ টাকা বাড়িয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও বাড়ল সিগারেটের দাম

পরীক্ষায় অসদুপায় : ঢাবিতে ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা বাংলাদেশের সকল মুসলমানের অর্জন

গত শাসনামলে সাড়ে ৪ হাজার মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

মেসির গোল সেঞ্চুরি, ক্যাম্পিওনেস কাপ জিতল মায়ামি

২৬ মন্ত্রণালয়-বিভাগ নিয়ে দুপুরে ইসির বৈঠক