ভিডিও বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩০ এএম

সুদানে সোনার খনিতে ধস: নিহত ৮২

সুদানে সোনার খনিতে ধস: নিহত ৮২ছবি: এএফপি

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত হয়েছেন। আহত আরও প্রায় ৫০ জন শ্রমিক। এছাড়া, ধসে যাওয়া খনির ভেতরে আটকা পড়েছেন অনেকে।

তবে উদ্ধার অভিযানে কোনো বিশেষায়িত দল অংশ নেয়নি। স্থানীয়রা সাধারণ যন্ত্রপাতি দিয়ে বালুময় মাটি থেকে জীবিতদের টেনে বের করার চেষ্টা করে। বাকিদের সন্ধানে ভারী যন্ত্রপাতির প্রয়োজন বলে জানিয়েছে স্থানীয়রা। তবে ধ্বংসস্তূপের নিচে কতজন আটকা পড়ে আছে তা এখনো অজানা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশাপাশি অনেক খনির মুখ একসঙ্গে হওয়ায়, একটিতে ধস হলে, পাশের কয়েকটি খনিও ধসে পড়ে। পশ্চিম কর্দোফান অঞ্চলটি আধাসামরিক আরএসএফ-এর নিয়ন্ত্রণে রয়েছে। যারা ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে।

আরও পড়ুন

সুদান সরকারের অভিযোগ, আরএসএফ-এর কারণে পর্যাপ্ত সুরক্ষা ও উদ্ধার সরঞ্জামের পাঠানো সম্ভব হয়নি। অবিলম্বে অবৈধ খনিগুলো বন্ধের আহ্বান জানায় তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে সোনার খনিতে ধস: নিহত ৮২

কাউন্টিতে খালেদের ৮ উইকেট, জয়ের পথে কেন্ট

চল‌তি বছ‌রের শেষ দি‌কে ঢাকায় আস‌বেন তুর‌স্কের জ্বালা‌নিমন্ত্রী

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

গ্রিসের উপকূল থেকে একদিনে ২৩৫ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার