ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৪৪ পিএম

এবার মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতি করল ইরান

এবার মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতি করল ইরান

আন্তর্জাতক ডেস্ক : ইরানের কেশম দ্বীপের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বুধবার ভোরে কেশম দ্বীপের ওপর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স পরিচালিত একটি আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে দাবি করেছে আইআরজিসির জনসংযোগ দপ্তর। তারা জানায়, অভিযানটি ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের পূর্ণ নিয়ন্ত্রণের আওতায় পরিচালিত হয়। 

আইআরজিসি আরো জানায়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান ‘তৃতীয় যুদ্ধ’ বা ‘রমজান যুদ্ধ’-এর সময় ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে শত শত মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসব ড্রোনের মধ্যে ‘লুকাস’, ‘হার্মিস’, এমকিউ-১ ও এমিকিু-৯-এর মতো মডেল রয়েছে।

আরও পড়ুন

এর কয়েক দিন আগে কৌশলগত হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি মানববিহীন জলযান (ইউএসভি) ধ্বংস করার দাবিও জানিয়েছিল আইআরজিসি। আইআরজিসি বলছে, দেশের আঞ্চলিক অখণ্ডতা ও গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ রক্ষায় এই অভিযান ছিল একটি ‘নির্ভুল, বিচক্ষণ ও সময়োপযোগী’ পদক্ষেপ। সূত্র : বার্তা সংস্থা মেহের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতি করল ইরান

কার বিরুদ্ধে মামলা করলেন রাশেদ খাঁন?

সরকারের ছয় মাস না পেরোতেই অনেকে অধৈর্য হয়ে পড়েছেন : আতিকুর রহমান রুমন

ইরান যুদ্ধে অন্তত ৫২টি যুদ্ধবিমান-ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র

ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় মেসি