ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১৩ পিএম

দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা রয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা রয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন এমপি বলেছেন, যে কোন দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে। এই দুর্যোগ প্রাকৃতিক হোক অথবা মানুষের সৃষ্টি করা হোক।


প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার বিকেলে জেলার লালপুরে পদ্মার চরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা প্রদানকালে এ কথা বলেন।


উপজেলার নওশারা সুলতানপুরে ২১৪ পরিবার এবং দিয়ার শংকরপুরে ১৮৬ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ছাড়াও ডাল, ভোজ্য তেল, চিনি, চিড়া-মুড়ি, ওষুধ ও নগদ অর্থ বিতরণ করেন প্রতিমন্ত্রী।প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার অসহায় মানুষের পাশে আছে। আমাদের চেষ্টা থাকে, দেশের যে কোন প্রান্তে যে কোন মানুষের যে কোন অসুবিধা থেকে উত্তরণ ঘটানো, তাদের দু:খ-দুর্দশা লাঘব করা। অসহায় মানুষের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করবে সরকার। এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না।

আরও পড়ুন


ফারজানা শারমীন বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার পদ্মার চরে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহন করেনি। আমরা চরের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান তৈরী, যাতায়াত ব্যবস্থা সহজ করা এবং দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে চাই। চরে কোন অপশক্তিকে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনকে আর অনিশ্চয়তার মুখে নিয়ে যেতে দেওয়া হবে না, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহন করা হচ্ছে। অপার সম্ভাবনাময় চরের অর্থনৈতিক কার্যক্রমে গতি সঞ্চার করতেও আমরা পদক্ষেপ গ্রহন করবো।

প্রতিমন্ত্রী আরো বলেন, দুর্যোগকালে সরকারের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। দুর্যোগ পরবর্ত্তী পুনর্বাসন কার্যক্রমেও আপনাদের পাশে থাকতে চাই। কোন ব্যক্তি বা পরিবার আর অনিশ্চতায় থাকবে না। প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে আপনাদের পাশে থাকবো আমরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা রয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বগুড়ায় ১১ দলের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

বগুড়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

এনসিপির সাবেক নেতা তানভীর জামিন পেলেন

বগুড়ায় পিটিআই উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত

বগুড়ায় মুন্না হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর