ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩৭ পিএম

বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোরাব আলী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোরাব আলী চাকলমা গ্রামের আব্দুস সামাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের তার মেরামতের জন্য তোরাব আলী নিজ বাড়ির টিনের চালে ওঠেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিনের চাল থেকে ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন

সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ তোরাব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়ার বিরুদ্ধে চমকের বার্তা, প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে প্যারাগন ফার্মের বর্জ্যে কৃষকদের ফসল নষ্ট হওয়ার অভিযোগ

বগুড়ায় সাঁতারের ১৮ ইভেন্টের ১৩টিতে প্রথম বীট মডেলের শিক্ষার্থীরা

চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর