ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:১৬ পিএম

হাসিনা শুধু ওই দেশ থেকে ফাঁকা বুলিই দেবে ‘আসছি’ : এটিএম আজহারুল

হাসিনা শুধু ওই দেশ থেকে ফাঁকা বুলিই দেবে ‘আসছি’ : এটিএম আজহারুল

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, হাসিনা দেশে কখনো আসতে পারবে না। শুধু ওই দেশ থেকে ফাঁকা বুলি দেবে আজ আসছি, আসছি এই বলেই তার শেষ। গত সোমবার  বিকেলে উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর ফকিরপাড়া জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, যারা দেশকে ভালবাসে তারা কখনও দেশ ছেড়ে পালিয়ে যায় না। যারা দেশে হাজার হাজার কর্মীকে বিপদে ফেলে অন্য দেশে আশ্রয় নেয় তারা কখনো দেশ প্রেমিক হয় না। আমাদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অভিযোগ কি ছিল, আমরা স্বাধীনতা বিরোধী। যারা স্বাধীনতা বিরোধী তারাই আজ জাতীয় সংসদে ৬৮টি আসন নিয়ে বীর দাপটে বসে আছে।

আর যারা কথায় কথায় স্বাধীনতার পক্ষের শক্তির কথা বলে তারা আজ কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে। যে দেশ বাংলাদেশের ৫৫ বছরে বন্ধুত্বের পরিচয় দেয়নি। যে দেশ আমাদের সীমান্তে পাখির মত গুলি করে হত্যা করে, সেই দেশে যারা আশ্রয় নেয়, তারা কিভাবে স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে।

আরও পড়ুন

এর আগে দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে তিনি মত বিনিময় করেন। এসময় এটি এম আজহারুল বলেন, সংবাদপত্র  সমাজের দর্পণ। সেই আয়নায় প্রকৃত প্রতিচ্ছবি তখনই প্রতিফলিত হবে, যখন সংবাদে সত্য ও বাস্তবতা তুলে ধরা হবে।

এসময় উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেন, এমপি প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা শুধু ওই দেশ থেকে ফাঁকা বুলিই দেবে ‘আসছি’ : এটিএম আজহারুল

কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন

নওগাঁর রাণীনগরে টহল পুলিশের গাড়ির অদূরেই ছিনতাই

৭ বছর পর মুক্ত আকাশ দেখল কারাগারে জন্ম নেওয়া শিশু

মাতৃত্বের আনন্দে সামান্থা, নতুন অধ্যায় ঘিরে উদযাপন

বগুড়ার শেরপুরে ৫ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা