ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩৩ পিএম

ঠাকুরগাঁওয়ে প্যারাগন ফার্মের বর্জ্যে কৃষকদের ফসল নষ্ট হওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে প্যারাগন ফার্মের বর্জ্যে কৃষকদের ফসল নষ্ট হওয়ার অভিযোগ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্যারাগন শালবাহান লিমিটেডের বর্জ্য পদার্থ কৃষিজমিতে ছড়িয়ে পড়ার কারণে একাধিক কৃষকের ফসল নষ্ট হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ী শালবাহান এলাকায় এ ঘটনা ঘটছে।

এলাকাবাসী জানায়, পূর্বে এই মিলের আশেপাশের জমিতে ফসলের তেমন কোনো ক্ষতি না হলেও সম্প্রতি ফার্মটিতে নতুন একটি জৈব সার কারখানা চালুর পর থেকেই এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। গত বছর বা তার আগেও ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মতে, সাময়িক ক্ষতিপূরণ দিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়, এর একটি স্থায়ী ও কার্যকর প্রতিকার প্রয়োজন।

ভুক্তভোগী কৃষক মোস্তাফিজুর, গুলজার, নাসিরুল, রুহুল আমিন ও হেলাল জানান, বর্জ্য পদার্থের প্রভাবে বর্তমানে তাদের প্রায় ৩ একর জমির করলাক্ষেত নষ্ট হওয়ার পথে। এ বিষয়ে প্যারাগন শালবাহান ফার্মের ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে একজন কৃষি কর্মকর্তা ফসলের মাঠ পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

তিনি পরিদর্শনের বিস্তারিত প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, এই সমস্যা সমাধানে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যায় কি না, সেটিও তাদের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে প্যারাগন ফার্মের বর্জ্যে কৃষকদের ফসল নষ্ট হওয়ার অভিযোগ

বগুড়ায় সাঁতারের ১৮ ইভেন্টের ১৩টিতে প্রথম বীট মডেলের শিক্ষার্থীরা

চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

স্থানীয় সরকার নির্বাচন: ইসির ভূমিকা নিয়ে এনসিপির ‘উদ্বেগ’

হাসিনা শুধু ওই দেশ থেকে ফাঁকা বুলিই দেবে ‘আসছি’ : এটিএম আজহারুল

কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন