ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪৫ পিএম

বগুড়ার শেরপুরে ৫ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে ৫ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশ, লেবেলবিহীন ও বিএসটিআই’র লাইসেন্স ছাড়া দই উৎপাদন ও বিক্রির অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক অফিস, বগুড়ার যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করা হয়।

অভিযানে শেরপুর উপজেলার বিভিন্ন এলাকার দই কারখানা ও রেস্তোরাঁয় এ তদারকি চালানো হয়। আইন অমান্যের দায়ে হোটেল আখিমনি (ধুনট মোড়)কে ৫০ হাজার টাকা, মা-মনি হোটেল এন্ড রেস্টুরেন্ট (ধুনট মোড়) কে ৫০ হাজার টাকা, শম্পা দধি ভান্ডার (বাসস্ট্যান্ড) কে ১০ হাজার টাকা, চৈতি দধি ভান্ডার (বাসস্ট্যান্ড) কে ২৫ হাজ্রা টাকা, সাউদিয়া ডেইরি এন্ড ফুড প্রডাক্টস (বাসস্ট্যান্ড) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই প্রস্তুত করা এবং পণ্যের গায়ে সঠিক লেবেল ও বিএসটিআই-এর বৈধ লাইসেন্স না থাকায় সংশ্লিষ্ট ধারায় মোট ৫টি মামলা দায়ের করে এই অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে কারখানার ত্রুটি-বিচ্যুতি সংশোধন এবং বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া শুরুর কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান এবং সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৫ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি করা আর চলবে না : শিক্ষামন্ত্রী

বগুড়ার সারিয়াকান্দিতে আপত্তিকর ভিডিও, কনটেস্ট কোচিং সেন্টার সিলগালা

বগুড়ার আদমদীঘিতে পুকুরে বিষ দিয়ে ৮ লাখ টাকার মাছ বিনষ্ট

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি

জিন্নাহর নাম যে পাঠ্যবইয়ে আছে তাহলে সেসব শিক্ষকদের চাকরিচ্যুত করেন : এস এম ফরহাদ