নেত্রকোনার মদনে নির্মাণাধীন স্কুল ভবনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নেত্রকোনার মদনে নির্মাণাধীন স্কুল ভবনের কাজ দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনে এ ঘটনা ঘটে। মৃত মারুফ মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের রাজমিস্ত্রি আশিক খান কফির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ তার বাবার সঙ্গে মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ দেখতে গিয়েছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনমদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যুর খবর পেয়েছেন তারা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1789464102.jpg)