জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দেলোয়ার ও সনির ওপর মাদক ব্যবসায়ীদের হামলার অভিযোগে পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫ টায় তিনমাথা এলাকায় উপজেলা মাদক প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীমা আক্তার শীতল, বিশিষ্ট ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান মিজান, মাদক প্রতিরোধ কমিটির সদস্য নজরুল, দেলোয়ার, বাচ্চু, সোবাহান ও সেলিম প্রমুখ।
আরও পড়ুনবক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখানো ও হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। দেলোয়ার ও সনির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মন্তব্য করুন








_medium_1789464102.jpg)