টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়া (৫৫) নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত রশিদ মিয়া মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২৪ সালে ১৪ এপ্রিল ১৪ বছরের এক শিশু তার দাদিকে ডাকার জন্য পুকুর পাড়ে যায়। এসময় রশিদ মিয়া কৌশলে তাকে নিজ বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনায় শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ২০২৪ সালের ২২ ডিসেম্বর ভিকটিম তার বাবার বাড়িতে কন্যা সন্তানের জন্ম দেয়।
আরও পড়ুনএ ঘটনায় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। ডিএনএ পরীক্ষার রিপোর্টে রশিদ মিয়া ভিকটিমের কন্যাসন্তানের জৈবিক বাবা বলে তথ্য আসে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1789466611.jpg)


_medium_1789469461.jpg)
_medium_1789467746.jpg)
_original_1788085296_original_1788258204_original_1788690820_medium_1789467375.jpg)