হুথিদের দখলে লোহিত সাগরের আরও দুই দ্বীপ
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপ দখল করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ইয়েমেনের সরকারি কর্মকর্তা ও হুথি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এর ফলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌ-পথটির ওপর হুথিদের নিয়ন্ত্রণ আরও শক্ত হলো। এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
সরকারি দুই কর্মকর্তা ও এক হুথি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বাব আল-মান্দেব প্রণালি থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত গ্রেটার হানিশ ও লেসার হানিশ দ্বীপে যোদ্ধা মোতায়েন করেছে হুথিরা। সরকারি বাহিনীর সঙ্গে মিত্র কয়েকশ’ সেনা দ্বীপপুঞ্জ থেকে সরে যাওয়ার পর হুথিরা দ্বীপগুলো দখল করে নেয়।
আরও পড়ুনএর আগে গত সপ্তাহে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনীর কাছ থেকে বাব আল-মান্দেব প্রণালির ভেতরে অবস্থিত বন্দরনগরী মোখা ও মায়ুন দ্বীপ দখল করে হুথিরা। রবিবার সংঘাত আরও তীব্র হয়। লোহিত সাগরের তীরবর্তী এলাকায় ইরান-সমর্থিত হুথিদের লক্ষ্য করে সরকারি বাহিনী হামলা চালায়। জবাবে সৌদি আরবের ভূখণ্ডে হামলা চালায় হুথিরা। সৌদি আরব ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে আসছে।
ইয়েমেন সরকার লোহিত সাগর উপকূলে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। তবে এক কর্মকর্তা মোখা বন্দরনগরী ও বাব আল-মান্দেবের একটি দ্বীপ হুথিদের দখলে যাওয়াকে ‘বেদনাদায়ক’ পরাজয় হিসেবে স্বীকার করেছেন। ইয়েমেনে ফের গৃহযুদ্ধের আশঙ্কার মধ্যে জাতিসংঘ জানিয়েছে, সেপ্টেম্বরের শুরু থেকে দেশটিতে সংঘাতের কারণে ৮০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1789374768.jpg)
_medium_1789374175.jpg)
_medium_1789372783.jpg)
_medium_1789369064.jpg)
_medium_1789368324.jpg)
_medium_1789366838.jpg)
_medium_1789377660.jpg)
_medium_1789364979.jpg)
_medium_1789367458.jpg)