ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৬ এএম

বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাত ধ্বংস করা হয়েছে: ধর্মমন্ত্রী

বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাত ধ্বংস করা হয়েছে: ধর্মমন্ত্রী, সংগৃহীত ছবি

বিগত ১৮ বছরে দেশের বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।  

তিনি বলেন, এই ধ্বংসস্তূপ থেকে বিদ্যুৎ ও গ্যাস খাতকে পুনর্গঠন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারকে সময় দিতে হবে। প্রয়োজনীয় সময় পেলে বর্তমান সংকট দ্রুত কেটে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ আয়োজিত ‘মাসব্যাপী ইসলামী বইমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তারপরেই যদি তাকে আব্বা ডাকতে বলা হয়—কোনোদিন তা সম্ভব হবে? বাচ্চাকে সময় দিতে হবে, বড় করতে হবে; যখন বাচ্চা বড় হবে তখন সে অটোমেটিক আব্বা ডাকবে। ঠিক তেমনি, বর্তমান সরকারকেও পর্যাপ্ত সময় দিতে হবে।

আরও পড়ুন

তিনি বলেন, সরকারকে কাজ করার প্রয়োজনীয় সময় দিলে ইনশাআল্লাহ বর্তমান অবস্থা থাকবে না। মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে ধৈর্যের সঙ্গে সঠিক পথে কাজ করে যাওয়া এবং সরকারকে সময় ও সহযোগিতা দিলে দেশের সব সংকটের সমাধান সম্ভব।

ইসলামী বইমেলা প্রসঙ্গে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, সাধারণ মানুষের মধ্যে ইসলামি জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধ প্রসারে মাসব্যাপী এ বইমেলা বিশেষ ভূমিকা রাখবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও ইসলামের শান্তি ও কল্যাণের বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, বিগত ১৮ বছর ধরে প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার ও আওয়ামী লীগীকরণ করা হয়েছিল। অতীতের মুজিববাদী প্রভাব থেকে মুক্ত করে ইসলামিক ফাউন্ডেশনকে পবিত্র কোরআন ও হাদিস প্রচারের প্রকৃত কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাত ধ্বংস করা হয়েছে: ধর্মমন্ত্রী

বাংলাদেশ থেকে কোনো হুজুরকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেব না : শুভেন্দু

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় জামায়াতের উদ্যোগে পরিষ্কার-পরিছন্নতা অভিযান