ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৪ পিএম

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে মো. আসাদুজ্জামান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আসাদুজ্জামান (৩৩) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে।

 

আরও পড়ুন

আটকরা হলেন- পীরগঞ্জ উপজেলার বৈরচুনার উত্তর ইন্দ্রইল গ্রামে আহেদ আলীর ছেলে মো. মোস্তাকিম ও একই উপজেলার বৈরচুনার ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণ ছেলে শ্রী উদা।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে বাংলাদেশি চোরাকারবারিদের একটি দলের ওপর ৬৩/চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ সময় আরও দুজনকে আটক করে বিএসএফ।

গুলিবিদ্ধ মো. আসাদুজ্জামানকে পরে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে।

বৈরচুনার ইউনিয়ন পরিষদ সদস্য মো. শাহাজাহান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিতে নিহত মো.আসাদুজ্জামান আমার এলাকার ছেলে। আমরা ভারতীয় সংবাদ মাধ্যমে বিষয়টি জেনেছি। আমি নিহতের বাসায় এসেছি, তার পরিবারের সঙ্গে নিয়ে বিজিবিকে জানাব আমরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় জামায়াতের উদ্যোগে পরিষ্কার-পরিছন্নতা অভিযান

কুড়িগ্রামের রাজারহাটে ময়লার ড্রেনে নবজাতকের মরদেহ উদ্ধার

গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা বললে সরকার স্বৈরাচার ফিরে আসার হুমকি দেয় : বগুড়ায়  বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান