খুলনায় দিনেদুপুরে যুবককে গুলি করে হত্যা
মফস্বল ডেস্ক : খুলনা মহানগরীতে প্রকাশ্যে মো. জলিল মুন্সি নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানার কুলিবাগান বটতলার অদূরে গুলি করে তাকে হত্যা করা হয়। নিহত জলিল ওই এলাকার দিলুর মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দৌলতপুর কুলিবাগান এলাকায় দিলুর বাবার একটি পানের দোকান রয়েছে। সেখানে যাওয়ার জন্য সাথে সকাল পৌনে ৮টার দিকে বাসা থেকে রওনা হওয়ার পথে ফোনে কারো সাথে তার তর্কাতর্কি হয়। এরপর কুলিবাগান বটতলা থেকে দুই গজ দূরে যাওয়া মাত্র একটি মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তির সঙ্গে দিলুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোটরসাইকেল আরোহী একজন তাকে লক্ষ্য করে পরপর দুইটি গুলি করে। তার বুকের ডান পাশে ও পিঠের বাম পাশে গুলি দুইটি বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা গুলি উদ্ধার করে।
আরও পড়ুনখুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কাউকে এখনও পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। কী কারণে বা কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।
মন্তব্য করুন







_medium_1789196687.jpg)
_medium_1789195617.jpg)
_medium_1789194521.jpg)