ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪১ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬৫ বস্তা সরকারি চালসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬৫ বস্তা সরকারি চালসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৬৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়াগ্রামে চালানো অভিযানে শহিদুল ইসলাম এবং ইউনুস আলী নামে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত চালগুলো ভিজিএফ প্রকল্পের চাল বলে ধারণা করা হচ্ছে।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রূপু কর জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ সকালে শহিদুল ইসলাম ও ইউনুস আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় তাদের ঘর থেকে সংরক্ষিত মোট ৬৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। একইসাথে ওই দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই চালের উৎস সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মতিন জানান, জব্দকৃত চাল ভিজিএফ প্রকল্পের বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রতিমাসে দুস্থ কার্ডধারী মহিলাদের প্রতিকেজি ১০টাকা মূল্যে ৩০ কেজি করে চাল তাদের মধ্যে বিতরণ করা হয়।

আরও পড়ুন

অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা এসব চাল স্থানীয় ব্যবসায়ীদের কাছে লাভ নিয়ে বিক্রি করে দেন বলে স্থানীয়ভাবে তারা জেনেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬৫ বস্তা সরকারি চালসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

পাবনার বেড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ২৯টি প্রাথমিক বিদ্যালয়

বগুড়ায় ৫ মাদকসেবীর কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানের ১৪০টি মেহগনির চারা কেটেছে দুর্বৃত্তরা

আইন প্রয়োগের অভাবে বগুড়ায় বাধাহীনভাবে বিক্রি হচ্ছে পলিথিন, হুমকির মুখে পরিবেশ

নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার