ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত সার মজুতের দায়ে জরিমানা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অতিরিক্ত সার মজুত ও অননুমোদিতভাবে সার বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রুহিয়া উপজেলার ১নম্বর রুহিয়া ইউনিয়নের কালিতলা বাজারে অবস্থিত হবিবর ট্রেডার্স’র স্বত্বাধিকারী মো. হবিবর রহমানকে এ জরিমানা করা হয়।
আরও পড়ুনএকই সাথে অতিরিক্ত মজুতকৃত সার উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবিরের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় রুহিয়া উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নাসিরুল আলম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন









_medium_1789134287.jpg)