ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪০ পিএম

বগুড়ায় ১৩ কেজি গাঁজাসহ ২ মোটরসাইকেল আরোহী গ্রেফতার

বগুড়ায় ১৩ কেজি গাঁজাসহ ২ মোটরসাইকেল আরোহী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায়  ১৩ কেজি গাঁজাসহ দুই মোটরসইকেল আরোহীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা তাদের গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯ টার দিকে বগুড়া সদরের সাবগ্রামে সিরাতুল জান্নাত জামে মসজিদ এর সামনে সাবগ্রাম টু গাবতলী সড়কে একটি চেকপোস্ট বসানো হয়। এরপর একটি মোটর সাইকেল থামিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা মোটরসাইকেলে গাঁজা গুলোবহন করে নিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন

গ্রেফতারকৃতরা হলো, লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের কিছামতগাছ গ্রামের মজিবর রহমানের ছেলে হোমিদুল ইসলাম (৩২) ও একই জেলার উত্তর সাপটানা এলাকার ফরিদ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮)। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে ব্রিকস সম্মেলনের আগে পুতিন-মোদী বৈঠক

বগুড়ায় ১৩ কেজি গাঁজাসহ ২ মোটরসাইকেল আরোহী গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় দু’টি ইউপি ভবন নির্মাণ কাজের অগ্রগতি দৃশ্যমান

বগুড়ার গাবতলীতে ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

১৫ কর্মী নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, লাগবে স্নাতক পাস

গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম