বগুড়ার গাবতলীতে ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ি দখল করার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। গাবতলী পৌরসভার ৪নং ওয়ার্ডের সোন্দাবাড়ী ফকিরপাড়া গ্রামের সোহেল মন্ডল এই অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বিগত ২০০৮ সালে উল্লেখিত সোন্দাবাড়ী গ্রামের মৃত ছলিমুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৫ শতক জমি কেনেন। এরপর ২০১১ সালে পাকা বাড়ি নির্মাণ করে ভোগদখল শুরু করেন। বিগত আওয়ামী লীগ সন্ত্রাসীরা চাঁদার দাবিতে খুন-জখমের হুমকি দিলে তারা ২০১৫ সালে স্থানীয়দের বাড়িভাড়া দিয়ে অন্যত্র চলে যান।
ভাড়াটিয়ারা নিয়মিত ভাড়া দেওয়ার এক পর্যায়ে ২০২৪ সালে বাড়ির মালিক সোহেল মন্ডলকে ভাড়া দেওয়া বন্ধ করে দেন। এ বিষয়ে ভাড়াটিয়াদের সাথে দেখা করলে বাড়ি তাদের নিজস্ব বলে দাবি করে সোহেল মন্ডলকে হুমকি দেন।
আরও পড়ুনএ ঘটনায় সোহেল মন্ডল বাদি হয়ে গত ৩০ আগস্ট গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা থানার এসআই ইয়াছিন আরাফাত বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন









