ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৮ এএম

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, ছবি: সংগৃহীত

সরকারি কাজকর্ম সম্পাদন ও নিজের শারীরিক চিকিৎসার অংশ হিসেবে থাইল্যান্ড সফরে যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আগামী ১৩ সেপ্টেম্বর তার থাইল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

মন্ত্রীর ভ্রমণের বিস্তারিত জানিয়ে তাঁর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস জানান, আগামী ১৩ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে নিজের নিয়মিত চিকিৎসা সেবা গ্রহণ ও সরকারি নির্ধারিত কাজ শেষ করে আগামী ২০ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার সূচি রয়েছে।
উল্লেখ্য, মন্ত্রী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে গত ১ সেপ্টেম্বর জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যার কারণে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এছাড়া সম্প্রতি ব্যাংককের একটি হাসপাতালে তাঁর রক্তনালীতে একটি স্টেন্ট বা রিং স্থাপন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে: সংসদে প্রধানমন্ত্রী

মেধাকে কবর দেওয়ার উদ্যোগ দিলে নতুন আন্দোলন হবে : ডা. শফিকুর রহমান

সেমিফাইনালেই থামল বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা

বগুড়ায় তৃতীয় লিঙ্গের ব্যবসায়ী নিঝুম হত্যার রহস্য উন্মোচিত

লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী