ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০২ এএম

সেমিফাইনালেই থামল বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা

সেমিফাইনালেই থামল বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা, সংগৃহীত ছবি

ফাইনালে ওঠার লড়াইয়ে আগের আসরের মতো আবারও ভারতের কাছে আটকে গেল বাংলাদেশ। নারী এশিয়া কাপের সেমিফাইনালে ১৫০ রানের লক্ষ্য তাড়া করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রান করতে পেরেছে বাংলাদেশ। ফলে ৪০ রানের জয়ে ফাইনালের টিকিট পেয়েছে ভারত।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ।

দ্বিতীয় ওভারেই স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে দেন সুলতানা। তবে এরপর একাধিক ক্যাচের সুযোগ নষ্ট করে ভারতকে বড় সংগ্রহের সুযোগ করে দেয় বাংলাদেশ।

শেফালি ভর্মার ৬৪ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। বাংলাদেশের হয়ে সুলতানা নেন ২ উইকেট।

একটি করে উইকেট পেয়েছেন মারুফা, নাহিদা ও রাবেয়া।

 

আরও পড়ুন

জবাবে ব্যাট করতে নেমে ২৬ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। তবে শুরু থেকেই রান তোলার গতি ছিল ধীর। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলেও লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি তারা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২ রানে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। এছাড়া দিলারা ২১, নিগার ১৯ ও সোবহানা ১৮ রান করেন। ভারতের হয়ে দীপ্তি শর্মা ৩টি এবং নন্দিনী ২টি উইকেট নেন।

ফলে ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ৪০ রানের জয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাকে কবর দেওয়ার উদ্যোগ দিলে নতুন আন্দোলন হবে : ডা. শফিকুর রহমান

সেমিফাইনালেই থামল বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা

বগুড়ায় তৃতীয় লিঙ্গের ব্যবসায়ী নিঝুম হত্যার রহস্য উন্মোচিত

লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ : রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস করেছে ১১১

নওগাঁয় নারীসহ হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার