ভিডিও বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৩৩ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে জমিতে বালাইনাশক দিতে গিয়ে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে জমিতে বালাইনাশক দিতে গিয়ে কৃষকের মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে রোপা আমনের জমিতে বালাইনাশক দিতে গিয়ে মো. ইয়াছিন আলী ফকির(৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাড়াশ পৌর সদরের ভাদাশ মহল্লার পূর্ব ফসলি মাঠে ঘটনাটি ঘটে। তবে মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা জানাতে পারেননি। কৃষক ইয়াছিন আলী ভাদাস পূর্ব পাড়ার বাসিন্দা।

জানা যায়, দুপুরে তাড়াশ পৌর সদরের ভাদাশ মহল্লার কৃষক ইয়াছিন আলী তার পূর্ব মাঠের রোপা আমন ধানের জমিতে বালাইনাশক ছিটাচ্ছিলেন। এরই একপর্যায়ে কৃষক ইয়াছিন আলী গুরুতর অসুস্থ হয়ে জমিতে লুটিয়ে পড়েন। এসময় মাঠে কাজ করা অন্য কৃষকেরা টের পেয়ে তাকে উদ্ধার করেন। পাশাপাশি তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. আশরাফ আলী জানান, ওই কৃষক হাসপাতালে আসার আগেই মারা গেছেন। এ কারণে বিষক্রীয়া বা প্রচন্ড গরমের মধ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের তাড়াশে জমিতে বালাইনাশক দিতে গিয়ে কৃষকের মৃত্যু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

ঢাবি প্রশাসন কতটা অদক্ষ তা প্রমাণিত : এজিএস মহিউদ্দীন খান

এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত

বগুড়ার দুপচাঁচিয়ায় ৫শ’ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান