ভিডিও বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:০৩ পিএম

বরিশালে পুলিশ হেফাজতে মাদকসহ আটক নারীর মৃত্যু

বরিশালে পুলিশ হেফাজতে মাদকসহ আটক নারীর মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে মাদকসহ আটক নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাদিরা বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা এনামুল হক গাজী মন্টু মেম্বারের স্ত্রী। এর আগে বুধবার ভোরে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, ইয়াবাসহ নাদিরাকে আটক করার সময় তিনি ইয়াবা গিলে ফেলেন। পরে তাকে ওয়াশ করাতে নিয়ে যেতে চাইলে তিনি অনীহা প্রকাশ করেন।

এরপর আদালতে নেওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়।

নাদিরার মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকবিরোধী অভিযানে ইয়াবা বিক্রির ১৯ হাজার ৫৪০ টাকা ও তিনটি মোবাইল ফোনসহ নাদিরাকে আটক করা হয়েছে।

আদালতের পরিদর্শক আনোয়ার হোসেন জানান, আদালতে আনার আগে পথিমধ্যে ওই নারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

মৃত নাদিরার স্বামী এনামুল হক মন্টু গাজী জানান, তিনি ২০ বছর ধরে ইউপি সদস্য ছিলেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম রেজার সঙ্গে তার জমি নিয়ে বিরোধের মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করতে পুলিশ দরজা-জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। তাকে না পেয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায় পুলিশ।

মৃত নাদিরার পরিবারের দাবি, আটকের সময় তার কাছ থেকে কোনো মাদক উদ্ধার করা হয়নি। পুলিশ তাকে সুস্থ অবস্থায় নিয়ে গিয়েছিল।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, নাদিরাকে আটকের সময় তার কাছে থাকা ইয়াবা তিনি গিলে ফেলেন। এ কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

তিনি আরও জানান, নাদিরার স্বামীর বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে। এ ছাড়া নাদিরার ছেলের বিরুদ্ধেও দুটি মাদক মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে পুলিশ হেফাজতে মাদকসহ আটক নারীর মৃত্যু

এমপিদের ফোন নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ

ফেনীতে ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩

হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু: নতুন আক্রান্ত ১১৯৪ 

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের সৌজন্য রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর