ভিডিও বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৩৪ পিএম

ইরানের সঙ্গে যুদ্ধ চলতে পারে ২০২৯ সালের পরও

ইরানের সঙ্গে যুদ্ধ চলতে পারে ২০২৯ সালের পরও

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান সংঘাত ২০২৯ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়ার পরও অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছেন হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টারা। বুধবার মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টারা ট্রাম্পকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত হতে পারে। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, ওভাল অফিস ও সিচুয়েশন রুমে অনুষ্ঠিত একান্ত আলোচনায় উপদেষ্টারা ট্রাম্পকে বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের চাপের মুখেও প্রতিরোধ অব্যাহত রাখতে পারে। ফলে সংঘাতটি ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়ার পরও চলতে পারে।

আরও পড়ুন

তবে যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্য মন্তব্যের সঙ্গে উপদেষ্টাদের এই সতর্কবার্তার মিল নেই। বুধবার ট্রাম্প বলেছিলেন, নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ‘ঠিক পরপরই’ যুদ্ধের অবসান ঘটবে বলে তিনি আশা করছেন। তার যুক্তি, ইরান নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করলেও দেশটি আর বেশিদিন প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে পারবে না। ট্রাম্প স্বীকার করেছেন, কূটনৈতিক আলোচনার সম্ভাবনা এখনও রয়েছে। তবে তিনি এই পথকে খুব একটা পছন্দ করছেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধ চলতে পারে ২০২৯ সালের পরও

লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে নতুন কীর্তি মেসির

বৈধ প্রার্থী হিসেবে যোগ্য সবাই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে : মীর শাহে আলম

সৌদিতে হুতিদের হামলা : ইরানকে সতর্ক করল পাকিস্তান

পুলিশের ঊর্ধ্বতন সাত কর্মকর্তার বদলি ও পদায়ন

সৌদি আরবে আবারও বড় ধরনের হামলা হুথিদের