ভিডিও বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০১ পিএম

ড্রোন হামলার মুখে জেলেনস্কির বিমান

ড্রোন হামলার মুখে জেলেনস্কির বিমান

আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ে যাওয়ার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমান অল্পের জন্য ড্রোন হামলার শিকার হওয়া থেকে রক্ষা পেয়েছে। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে এ তথ্য জানান। খবর : দ্য ডন

বুধবার (৯ সেপ্টেম্বর) নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকেকে স্টোরে বলেন, মলদোভা থেকে নরওয়ের রাজধানী অসলো যাওয়ার সময় জেলেনস্কির বিমানটি উড্ডয়নের মুহূর্তে একটি ড্রোনের খুব কাছ দিয়ে যায়। তিনি বলেন, মলদোভা থেকে উড্ডয়নের সময় তার বিমানটি প্রায় একটি ড্রোনের আঘাতে পড়েছিল। এটাই তার প্রতিদিনের বাস্তবতা। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে বা ড্রোনটি কার ছিল, সে বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি নরওয়ের প্রধানমন্ত্রী।

জেলেনস্কি মঙ্গলবার সন্ধ্যায় অসলো পৌঁছান। সেখানে তিনি নরওয়ের প্রধানমন্ত্রী স্টোরে, অর্থমন্ত্রী ইয়েন্স স্টলটেনবার্গ এবং পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইউক্রেনকে সামরিক সহায়তা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বেসামরিক সহায়তাদেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

বুধবার নরওয়ের প্রয়াত রাজা হারাল্ডের শেষকৃত্যে অন্যান্য দেশের অতিথিদের সঙ্গে যোগ দেন জেলেনস্কি। গত ২৮ আগস্ট ৮৯ বছর বয়সে মারা যান রাজা হারাল্ড। শেষকৃত্য শেষে জেলেনস্কি নরওয়ে ছেড়ে কানাডার উদ্দেশে রওনা হন, সেখানে দেশটির নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বলে জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রোন হামলার মুখে জেলেনস্কির বিমান

ধানমন্ডিতে এপেক্সের শোরুমে আগুন

তোরেসের হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে ৬ গোল পিএসজি’র

রাজধানীতে ব্রিটিশ টোব্যাকোর ভবনে আগুন

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের ইন্তেকাল: উপাচার্যের শোক

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬