ইরানের হামলায় জর্ডানের মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত
আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে সম্প্রতি ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এ-১০ থান্ডারবোল্ট বিমানের একটি ডানাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের হামলায় প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরে সেগুলো আবার ব্যবহার উপযোগী করে তোলা হয়েছে। তবে ‘ওয়ারথগ’ নামে পরিচিত একটি এ-১০ থান্ডারবোল্ট সামরিক বিমান ইরানের ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে একটি ডানা হারিয়েছে। এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা জানানোর পর ইরান পাল্টা হামলা শুরু করে।
ওয়াশিংটন বলেছিল, ইরান একটি মার্কিন নৌযানে হামলা করার চেষ্টা করেছিল। তার জবাবেই ইরানি ট্যাংকারগুলোতে হামলা চালানো হয়। এরপর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা আটটি তেলবাহী ট্যাংকার, দুটি যুদ্ধজাহাজ এবং জর্ডানের ওই বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। সিবিএসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রজেক্টাইল ঠেকাতে জর্ডানে থাকা মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
আরও পড়ুনঅন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে সিবিএসের সাংবাদিক জেনিফার জ্যাকবসের বরাত দিয়ে বলা হয়েছে, রাতভর চালানো ইরানের ওই হামলায় জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1789020051.jpg)



_medium_1788947424.jpg)
_medium_1788946629.jpg)
_medium_1789022311.jpg)
_medium_1789021803.jpg)
_medium_1789021450.jpg)